অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।